কেশবপুরে ৯ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

35
ভ্রাম্যমাণ আদালত

আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ৯ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা নির্বাহী ম্যাজিষ্টেটর ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানাদেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসের পেশকার বিশ্বজিৎ রায় জানান,করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে প্রতিদিনের ন্যায় মঙ্গলাবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা সঙ্গীয় পুলিশ ফোঁস নিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজারে পরির্দশন করেন। সরকারী নির্দেশনা না মেনে কতিপয় অসাধু ব্যবসায়ী তাদের দোকান খুলে জনসমাগম সৃষ্টি করার দায়ে উপজেলার পাঁজিয়া বাজারে কসমেটিক ব্যবসায়ী মফিজুর রহমানকে ১ হাজার টাকা, নতুন মৃল বাজারে কসমেটিক ব্যবসায়ী ইমরান হোসেনকে ৫শত টাকা,কাপড় ব্যবসায়ী আলমগীর হোসেনকে ১হাজার টাকা, বেগমপুর বাজারে মাছ ব্যবসায়ী ইদ্রিস আলীকে ১ হাজার টাকা, চাঁদড়া বাজারে কাপড় ব্যবসায়ী আব্দুল খালেককে ২ হাজার টাকা, সাতবাড়িয়া বাজারে জুতা ব্যবসাযী সাইফুল ইসলামকে ৫শত টাকা, মিজানগর বাজারে কসমেটিক ব্যবসায়ী আসাদুর রহমানকে ৫ শত টাকা, রবিউল ইসলামকে ১ হাজার টাকা, কেশবপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বালিয়াডাঙ্গা গ্রামে প্রাইভেট পড়ানোর অপরাধে মাষ্টার আব্দুস সাত্তারকে ২ হাজার টাকা জরিমানা করেন।