আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: জেলা বিএনপির সহ-সভাপতি ও কেশবপুরের মজিদপুর ইউপি চেয়ারম্যান প্রয়াত আবু বকর আবুর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ বাদ কেশবপুরে ৬২ টি মসজিদে পৃথকভাবে তার দোয়া মাহফিল ও একই দিনে বিকালে বাগদাহ মহিছুন্নাহ ইসলামিয়া মাদরাসায় আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলের শেষে তার কবর জিয়ারত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মুরাদ হোসেন।
বাগদাহ মহিছুন্নাহ ইসলামিয়া মাদরাসার সভাপতি হুমায়ন কবীর পলাশ জানান প্রয়াত চেয়ারম্যান আবু বকর আবুর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে হাজার হাজার লোকের সমাগম হয়।



