কেশবপুরে ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

11

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
১৭ মে দেশরতœ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেশবপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হযেছে।

সোমবার বিকেলে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহার পরিচালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এন্ড রফিকুল ইসলাম পিটু,তপন কুমার ঘোষ মন্টু প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,পৌর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম,রায়হান কবির প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ও পৌর আওয়ামী লীগ,পৌর যুবলীগ,ছাত্রলীগসহ অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। দোয়া পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।