আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে খতিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ১৬ দলীয় রাত্রকালীন মিনি ক্রিকেট টুর্নামেন্টে পাঁজিয়া ভাই ব্রাদার্স ক্রিকেট একাদশ নারায়নপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খতিয়াখালী যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টটি উদ্বোধন করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা।
খেলাটি সন্ধ্যায় শুরু হয়ে গভীর রাতে শেষ হয়। টুর্নামেন্টের ফাইনালে ঐতিহ্যবাহী পাঁজিয়া ভাই-ব্রাদার্স একাদশ বনাম নারায়নপুর ক্রিকেট একাদশের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নারায়নপুর ক্রিকেট একাদশকে হারিয়ে পাঁজিয়া ভাই-ব্রাদার্স একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শাহাদাৎ হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রমজান আলী, সাবেক মহিলা ইউপি সদস্য শরিফা খাতুন মধু, আব্দুল হান্নান ও আব্দুল আহাদ। অতিথিবৃন্দরা চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ৭ হাজার টাকা ও রানার্স আপ দলকে সাড়ে ৩ হাজার টাকা তুলে দেন। টুর্নামেন্টের সার্বিক পরিচালনা করেন, সেলিম হোসেন।
কেশবপুরে র্যাবের হাতে দেড় কেজি গাঁজাসহ এক মটর সাইকেল চালক
র্যাব খুলনা ৬ কর্তৃক অভিযান চালিয়ে কেশবপুরে দেড় কেজি গাঁজাসহ এক মটর সাইকেল চালক কে আটক করেছে। এ ঘটনায় কেশবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলার নং ১৪।
গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার র্যাব খুলনা ৬ কর্তৃক অভিযান চালিয়ে উপজেলার সুফলাকাটি গ্রামের চৈতন্য ঝষির বাড়ির পাশ থেকে সন্দেহভাজন একটি মটর সাইকেলের গতিরোধ করলে দেড় কেজি গাঁজাসহ চালক উপজেলার আলতাপোল গ্রামের দেবরঞ্জন দাস(৫১) কে আটক করে। এ সময় ডুমুরিয়া উপজেলার সাহাপুর গ্রামের জীবন(২৫) পালিয়ে যায়।
কেশবপুরে কুকুর, বিড়াল ও হনুমান এর কামড়ে এক মাসে আক্রান্ত ৬৪
কেশবপুর শহর ও এর আশপাশের এলাকায় কুকুর, বিড়াল ও হনুমানের কামড়ে বা আঁচড়ে গত এক বছরে কেশবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছেন ৬৭৬ জন। গত এক মাসে কুকুর, বিড়াল, হনুমান ও বেজিরসহ অন্যান্য বন্যপ্রানী দ্বারা আক্রান্ত ৬৪ জন এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এই তথ্য জানান জরুরী বিভাগের ইনচার্জ ও উপ-সহকারী মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম।
জলাতঙ্কে আক্রান্ত কুকুরের কামড় খেয়ে টিকা না নিলে মানুষেরও জলাতঙ্ক রোগ হয়। একই সমস্যা হয় বিড়াল, হনুমান ও বেজিরসহ অন্যান্য বন্যপ্রানীর কামড় বা আঁচড়ে। কামড়ের আক্রান্ত রোগী সকল বয়সের বলে জানান উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আশিকুর রহমান। চিকিৎসা সেবা নিতে আসা দিব্য ঘোষ । বয়স ৭ বছর। সে কেশবপুর স্বর্ণ পট্রি বাসিন্দা। তাকে কুকুরে কামড় দিয়েছে বলে জানায়। কুকুরের কামড়ে আক্রান্ত তাহসিন (৫), গ্রাম বাউশলা।


