কেশবপুরে হাসপাতালে অক্সিজেন উৎপাদন মেশিন দিলেন শিশু বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা

24

আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি:
কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মিনিটে ৮ থেকে ১০ লিটার অক্সিজেন উৎপাদনের মেশিন অক্সিজেন কনসেনট্রেটরসহ কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সামগ্রি অনুদান দিয়েছেন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ অধ্যাপক আবিদ হোসেন মোল্লা।
সোমবার যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহিন কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আলমগীর হোসেনের কাছে এই অনুদান পৌঁছে দেন।

সিভিল সার্জন বলেন, অক্সিজেন কনসেনট্রেটর মেশিনটি কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীদের চাহিদা পুরোণ করবে।তাছাড়া তিনি ডিজিটাল থার্মলা , মাক্স, স্যানিটাইজার,স্কানার পাস, অক্সিমিটার সহ আরও চিকিৎসা সামগ্রি প্রদান করেন। এসব সামগ্রি কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য অনেক সাহায্য করবে। বর্তমানে কোভিড রোগীদের চিকিৎসা দিতে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক প্রধান,বর্তমানে বারডেম জেনারেল হাসপাতালের শিশু রোগ বিভাগের প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লার বাড়ি কেশবপুরে। তিনি তার বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত আমেনা -শাহাদাৎ ফাউন্ডেশনের মাধ্যমে কেশবপুর সহ পাশ্ববর্তী এলাকার শিশুদের মাসে একবার বিনামূল্যে চিকিৎসা দেন।
অধ্যাপক আবিদ হোসেন মোল্লা ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান থাকার সময় মাগুরা এক সন্তান সম্ভবা মায়ের পেটে গুলি লাগে। তখন অধ্যাপক আবিদের নেতৃত্বে একদল চিকিৎসক সেই মহিলাকে সুস্থ করেন। পরে তার সন্তান জন্ম নেয়। কিন্তু গুলিবিদ্ধ হওয়ার কারণে শিশুটির একচোখ অন্ধ।
অধ্যাপক আবিদ বলেন, তার জন্মস্থান কেশবপুরের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক। তার সাধ্যের মধ্যে এই মহামারির সময় দেশের স্বার্থে ও কেশবপুরের স্বার্থে তিনি সম্ভব সব ধরণের সহযোগিতা করবেন।