আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত ও নাশকতা মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার কামরুজ্জামান ও সহকারি উপ পরিদর্শক সোহরাব হোসেন একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে বরণডালি এলাকা থেকে মাওলা বক্স সরদারের ছেলে সাজাপ্রাপ্ত রুস্তোম আলী সরদার (৪৩) কে আটক করে।
অপর দিকে উপ পরিদর্শক ফকির ফেরদৌস, ফজলে রাব্বি, সহকারি উপ পরিদর্শক শ্যামল সরকার অভিযান চালিয়ে রেজাকাটি গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে হাফিজুর রহমান (৪৫), মির্জানগর গ্রামের ঈমান আলী সানার ছেলে আকরাম হোসেন (৪৪) ও শেখ জাফর হোসেনের ছেলে আব্দুল গফুরকে (৪৬) নিজ নিজ এলাকা থেকে আটক করে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন জানান, বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।



