আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরে শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সমাধানের উদ্যোগে শিশুদের নিয়ে ব্যতিক্রমভাবে দিবসটি পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে কবিতা পাঠ, রচনা, চিত্রাংকন, হামদ-নাত প্রতিযোগীতা, চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার সভার আয়োজন করা হয়।
উপজেলার সাতাশকাটি মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার বিকেলে ওই বিভিন্ন প্রতিযোগীতামূলক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় প্রতিযোগীতায় অংশগ্রহণ করা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা। আলোচনা সভায় অধ্যাপক কফিল উদ্দিনের সভাপতিত্ব বক্তব্য রাখেন, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, সাতাইশকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, রাজনগর বিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুন্ডু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমাধানের প্রোগ্রাম কর্মকর্তা মুনছুর আলী।



