আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে শিশুদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনের উপ নির্বাচনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চালকাদেরর পক্ষে রবিবার সকালে পৌরসভার ৩ নং ওয়ার্ডে শিশুরদের মাঝে ফুটবল বিতরণ করেন পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগনেতা ও বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী নাছির উদ্দীন সরদার। ফুটবল বিতরণকালে উপস্থিত ছিলেন আওয়ামীলীগনেতা জামাল হোসেন,বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেশবপুর উপজেলা শাখার আহবায়ক সবুজ হোসেন নিরব প্রমুখ।



