আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন না মানায় ২ ব্যাবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
নিয়ম বহির্ভুতভাবে দোকানপাট খোলা রাখায় এবং করোনা ভাইরাস বিস্তার রোধে তিনি পৌরসভা সংলগ্ন একটি ফার্নিচার ব্যাবসায়ীকে ৫ শত টাকা এবং সাবাদিয়া সড়কে একটি ক্ষুদ্র ব্যাবসায়ীকে ২ শত টাকা জরিমানা আদায় করেন।


