আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে এক মুক্তিযোদ্ধা অসুস্থ্য হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ্য মুক্তিযোদ্ধা আব্দুল হামিদকে রবিবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, কেশবপুর নিউজ ক্লাবের নির্বাহী সদস্য আজিজুর রহমান, সাংবাদিক আবু সাইদ, যুবলীগ নেতা মাহাবুর রহমান, ছাত্রলীগ নেতা আবু শাহিন প্রমুখ।



