আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে স্থানীয় পাবলিক ময়দানে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রিড়া সংস্থানের সভাপতি মো. মিজানূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামূল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, মজিদপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, যুব উনরœয়ন অফিসার পুলোক শিকদার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের অফিসার শংকর বিশ্বাস, উপজেলা প্রকৌশলী অফিসার মুনছুর রহমান, উপজেলা সহকারি অফিসার আনিছুর রহমান, বিআরডি অফিসার সুজন কুমার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা, কেশবপুর নিউজ ক্লাবের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সুজাপুর মৌচাক ক্লাবের স্বপন কুমার মুখার্জী, নজরুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী খেলায় সুজাপুর মৌচাক ফুটবল একাদশ ১-০ গোলে বায়সা সেবা সংঘ ফুটবল একাদশ পরাজিত করে জয়লাভ করে। রেফারির দায়ীত্ব পালন করেন আতিয়ার রহমান, নূর ইসলাম খান। খেলায় ধারা বর্ননায় ছিলেন শেখ রেজাউল ইসলাম।



