আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা-পাথরা খেলাঘরের আয়োজনে শনিবার মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ডে-নাইট চার দলীয় ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন এলাকার জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে চার দলীয় ভলিবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। তারপর সমবেত কণ্ঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীত শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নীরবতা পালন করা হয়। খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলাম সরদার। খেলায় অংশ গ্রহণ করেন খুলনা বিভাগীয় ভলিবল একাদশ, সাতক্ষীরা ভলিবল একাদশ, বাবুর আলী বিশ্বাস ভলিবল একাদশ ও বগা ভলিবল একাদশ। উক্ত খেলায় তৃতীয় রাউন্ডে ৫সেট খেলার মধ্যে বগা ভলিবল একাদশকে হারিয়ে বাবুর আলী বিশ্বাস ভলিবল একাদশ ৩সেটে বিজয় অর্জন করে। খেলা পরিচালনা করেন মাস্টার আতিয়ার রহমান ও রাজু আহম্মেদ রাজু। ধারাবর্ণনা দেন মহির উদ্দিন মাহী ও কামরুজ্জামান বুলু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়টেক্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম সরদার শফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মালিহা ফিস এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ সরদার, রিফাদ এন্টারপ্রাইজের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা সরদার, ঘের ব্যবসায়ী মিন্টু সরকার, ইউপি সদস্য আব্দুল গফুর সরদার, মশিয়ার রহমান গাজী, হজরত আলী জোয়ারদ্দার, আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান টুটুল, একরামুল আলম কাজল প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রানা বিশ্বাস, আয়ুব আলী গাজী, আসলাম সরদার। অনুষ্ঠানে পুরস্কার বিতরণী শেষে সমাপনী বক্তব্য প্রদান করেন ঘের ব্যবসায়ী আব্দুল কাদের বিশ্বাস।



