আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা বিভাগের আয়োজনে বিশ্ব নারী দিবস উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম.এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিখির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইরুফা সুলতানা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, কেশবপুর থানার ওসি (তদন্ত) ওহেদুজ্জামান ওহেদ, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খাঁন ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা সাদেক প্রমুখ।


