আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ আসামীকে গ্রেফতার করেছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান, শুক্রবার রাতে পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার গৌরীঘোনা গ্রামের রজব আলীর ছেলে রবিউল ইসলাম(৩০), সন্ন্যাসগাছা গ্রামের নুর আলী শেখের ছেলে আবদুল হালিম (৩৫), গৌরীঘোনা গ্রামের মৃত নওশের গাজীর ছেলে আরাফাত গাজী(৩৬),ভরত ভায়না গ্রামের মৃত সুরমান সরদারের ছেলে আলাউদ্দিন(৪৫) ও আসাবুর রহমান(৩৯), মাগুরাডাঙ্গা গ্রামের শুধাংমু দাসের ছেলে সুভাষ দাস(৪২), কুশলদিয়া গ্রামের মান্দার দফাদারের ছেলে সামছুর রহমান(৪০) ও রাজনগর বাকাবর্শী গ্রামের মৃত মধু সরদারের ছেলে সোনাই সরদার(৫৮) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে। শনিবার দুপুরে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।



