কেশবপুরে পল্লী বিদ্যুৎ অফিসের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত

16
কেশবপুরে পল্লী বিদ্যুৎ অফিসের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর জোনাল অফিসের আয়োজনে সোমবার গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর জোনাল অফিস চত্বরে ওই গণশুনানীতে অংশগহনকারী গ্রাহকরা তাদের চাহিদা, প্রশাসনিক জটিলতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শুনানীকালে তাৎক্ষনিক গ্রাহকদের সমস্যার সমাধান করে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা, সমিতি বোর্ডের সাবেক সচিব মোতাহার হোসাইন, কেশবপুর জোনাল অফিসের ডেপুটী জেনারেল ম্যানেজার আবু আনাস মোঃ নাসের, এজিএম আশরাফুল ইসলাম, ইসি মনিরুজ্জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের নির্বাহী সদস্য আজিজুর রহমান। গণশুনানীতে অংশগহনকারী অর্ধ শতাধিক গ্রাহক অংশ নেয়।কেশবপুর জোনাল অফিসের ডেপুটী জেনারেল ম্যানেজার আবু আনাস মোঃ নাসের বলেন, গত ১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেশবপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

বর্তমান যে ম্যানপাওয়ার আছে তাদের দিয়ে চলমান প্রায় ৬৫ হাজার গ্রাহকের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। সরাসরি গ্রাহকদের সমস্যার কথা জানার জন্য প্রতি মাসে অন্তত: একবার গণশুনানী অনুষ্ঠিত হবে।