আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: করোনা ভাইরাস(কোভিড১৯) সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে,নো সার্ভিস,নীতিমালা ব্যাপকভাবে বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায়ে কেশবপুর উপজেলা প্রশাসন নো মাস্ক,নো সার্ভিস প্রতীকী অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে এক কাতারে দাঁড়িয়ে দুপুর ১২ টা থেকে ১২টা ১০ মিটিন অবস্থান করে নো মাস্ক নো সার্ভিস প্রতীকী অবস্থান কর্মসূচী পালন করেন। তারই পাশাপাশি ব্যাপক প্রচার প্রচারণা করেন। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন,শীত মৌসুমে করোনার সংক্রমণ বাড়তে পারে,এমন আশস্কায় নো মাস্ক নো সার্ভিস নীতিমালা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়ন করতে প্রয়োজনে সামাজিক আন্দোলন প্রচার প্রচারণা অভিযানসহ যেভাবেই হোক না কেন এই কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। মাস্ক ছাড়া কাউকে সরকারি ও বেসরকারি অফিসগুলোসহ এনমকি দোকানপাটও সেবা দেওয়া যাবে না। সরকারী এই নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ইরুফা সুলতানা সহ উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।



