আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুনার রশীদ (বুলবুল) বৃহষ্পতিবার ও শুত্রুবার দুদিনে বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় ও গরীব ভ্যান রিক্র চালকদের মাঝে শীতব্রস্ত্র বিতরণ করেছেন।
শীতব্রস্ত্র বিতরণকালে তার সাথে উপস্থিত ছিলেন কেশবপুর নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার সদস্য সচিব মোঃ সাগর পারভেজ, যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান,সদস্য রাকিবুল ইসলাম বাবু,শরিফুল ইসলাম প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুনার রশীদ (বুলবুল) জানান,প্রচন্ড শীতে কেশবপুরের সমাজকর্মী রেশমা ইসলাম রেনুর সৌজন্যে বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় ও গরীব ভ্যান রিক্র চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।পরবর্তীতে ধাপে ধাপে আবারো শীতবস্ত্র বিতরণ করা হবে।


