কেশবপুরে দরিদ্র,অসহায় ও শীতার্থদের মাঝে পূজা পরিষদের কম্বল বিতরণ

35

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : সাতবাড়িয়া কেশবপুর উপজেলা পূজা পরিষদের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে দরিদ্র, অসহায় ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলা পূজা পরিষদের পক্ষ থেকে সকল ইউনিয়ন পৃজা কমিটির মাধ্যমে শুত্রæবার বালিয়াডাঙ্গায় শীতার্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপ¯িহত ছিলেন উপজেলা পূজা পরিষদের সভাপতি শ্যামল সরকার। এ সময় অন্যদের মধ্যে উপ¯িহত ছিলেন উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা,উপজেলা পূজা পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গৌতম রায়, উপজেলা পূজা পরিষদের প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক,মজিদপুর ইউনিয়ন পূজা কমিটির সভাপতি কার্ত্তিক রায়, সাতবাড়িয়া ইউনিয়ন পূজা কমিটির সভাপতি আদ্য,পাজিঁয়া ইউনিয়ন পূজা কমিটির সাধারণ সম্পাদক পরেশ সহ উপজেলা পূজা পরিষদ ও ইউনিয়ন পূজা পরিষদের কমিটির সদস্যবৃন্দ।