আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার জাহানপুর সরদার পাড়া গ্রামে চলাচলের রাস্তাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মহিলা সহ ৫ জন আহত হয়েছে। এর মধ্যে ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনায় খোরশেদ আলম সরদার বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে ভাল্লুকঘর পুলিশ ফাঁড়ি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। জানাগেছে উপজেলার জাহানপুর গ্রামের সোহেল উদ্দীন সরদারের ছেলে খোরশেদ আলম সরদার, জামশেদ সরদার ও মকছেদ সরদারের সাথে চলাচলের রাস্তা নিয়ে দির্ঘদীন ধরে বিরোধ চলে আসছিল একই গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে কফিল সরদার, গণি সরদার, আজিজুর সরদার ও সালাম সরদারের সঙ্গে। চলাচলের রাস্তা নিয়ে শনিবার সকালে ও দুপুরে উভয় পক্ষের কথা কাটা-কাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে আহত হন খোরশেদ আলম (২৮) তার স্ত্রী সীমা খাতুন (১৮) জামশেদ সরদার (৩০) তার স্ত্রী কুলসুম খাতুন (২৪) খোরশেদ আলমের মা খায়রুন নেছা (৬০) ও গণি সরদার (৩৬) এর মধ্যে খায়রুন নেছা খোরশেদ আলম ও গণিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন দপ্তরে অভিযোগ হয়নি বলে আহত গণি সরদার সাংবাদিকদের জানান।



