কেশবপুরে ক্ষুদে খেলোয়ারদের মাঝে কাউন্সিলর প্রার্থীর ফুটবল বিতরণ

46

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে ক্ষুদে খেলোয়ারদের মাঝে কাউন্সিলর প্রার্থী মোঃ তরিকুল ইসলাম ফুটবল বিতরণ করেছে।

সোমবার বিকেলে তিনি কেশবপুর পৌর শহরের ভোগতি-নরেদ্রপুর বাওড় পাড়ায় ক্ষুদে ফুটবল খেলোয়ারদের মাঝে বল বিতরণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী মোঃ তরিকুল ইসলাম।

ক্ষুদে ফুটবল খেলোয়ারদের মাঝে বল বিতরণকালে পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী হিসাবে তিনি সাধারণ ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।