কেশবপুরে উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী এসএম মাহাবুর রহমান উজ্জ্বলের ২ দিন ব্যাপী গণসংযোগ

18
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

আজিজুর রহমান / সোহানা ফেরদৌস সুইটি, কেশবপুর: কেশবপুরে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, গৌরিঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, কেশবপুর ডিগ্রী কলেজের সাবেক জিবি সদস্য, বুড়–লি মাধ্যমিক বিদ্যালয় ও বনফুল ফাউন্ডেশনের সভাপতি এসএম মাহাবুর রহমান উজ্জ্বল স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করেছে। রবিবার ও সোমবার তিনি গৌরিঘোনা বাজার, ভরত-ভায়না বাজার, ভেরচি বাজারসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এসএম নুরুল ইসলাম, বনফুল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম, গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, যুবলীগ নেতা আবু দাউদ, মোসলেম উদ্দীন, ছাত্রলীগ নেতা রাসেল পারভেজ প্রমুখ।