আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে ইউনিয়ন পর্যায়ে ২৭টি বুথে আজ (মঙ্গলবার) দ্বিতীয় ডোজের করোনার টিকা দেওয়া হবে। উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে ভবনে করোনা টিকা কেন্দ্র থেকে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা ৫ হাজার ৪০০ ব্যক্তিকে দ্বিতীয় ডোজের এই টিকা দিবেন। স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে টিকাদান স¤পন্ন করতে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে আলোচনা সভা করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন বলেন, ইউনিয়ন পর্যায়ে গত ৭ আগস্ট যারা প্রথম ডোজের করোনার টিকা নিয়েছিলেন শুধুমাত্র তারাই দ্বিতীয় ডোজের ওই টিকা নিতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি কেন্দ্রের ৩টি করে বুথে এ টিকা দেওয়া হবে।


