কেশবপুর পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

30
কেশবপুর পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুর পৌরসভা নির্বাচনের বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। শুক্রবার রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়। নির্বাচনে বর্তমান মেয়র, আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম মোড়ল নৌকা, বিএনপির আব্দুস সামাদ বিশ্বাস ধানের শীষ, ইসলামী আন্দোলনের আবদুল কাদেরকে হাতপাখা প্রতীক বরাদ্দ করা হয়েছে।

এ ছাড়া সংরতি ৩টি ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩ জন ও নয়টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।ওয়ার্ড ভিত্তিক প্রতীকপ্রাপ্তরা হলেন- সংরতি ওয়ার্ড-০১ এ বর্তমান কাউন্সিলর মেহেরুন্নেসা (আনারস), খাদিজা খাতুন (জবা ফুল), মিসেস রাশিদা খাতুন (চশমা) ও মঞ্জুয়ারা বেগম (অটোরিক্সা) প্রতীক পেয়েছেন। সংরতি ওয়ার্ড-০২ এ বর্তমান কাউন্সিলর আছিয়া খাতুন (জবাফুল), আসমা খাতুন (আনারস), রুপা আইচ (টেলিফোন) ও শাহানা কবির (চশমা) এবং সংরতি-০৩ এ বর্তমান কাউন্সিলর মনিরা খানম (জবাফুল), রিক্তা খাতুন (আনারস), মোছা তহমিনা পারভিন (বলপেন), আসমা খাতুন ( চশমা) ও জাহানারা খানম পেয়েছেন (টেলিফোন)।ওয়ার্ড-১ এ বর্তমান কাউন্সিলর আতিয়ার রহমান রহমান (উটপাখি), লিটন গাজী (টেবিল ল্যাম্প) ও সোহেল হাসান আইদ (পানির বোতল)।

ওয়ার্ড ২ এ বর্তমান কাউন্সিলর মশিয়ার রহমান( পানির বোতল) ও হাবিবুর রহমান (উটপাখি)। ওয়ার্ড-৩ এ বর্তমান কাউন্সিলর জামাল উদ্দীন পেয়েছেন (ফাইল কেবিনেট), আজিবর মোড়ল (গাজর), আব্দুর রাজ্জাক (টিউব লাইর্ট), জি এম কবির (উটপাখি), প্রদিপ চক্রবর্তী (ডালিম), মশিয়ার রহমান (ব্রিজ), কামরুজ্জামান (পানির বোতল), নাছির উদ্দীন (পাঞ্জাবি), মনিরুজ্জামান টেবিল ল্যাম্প), মোরশেদ আলী (ব্লাক বোর্ড) ও শওকত হোসেন (ঢেড়শ)। ওয়ার্ড-৪ এ বর্তমান কাউন্সিলর আফজাল হোসেন বাবু (পানির বোতল), জাহাঙ্গীর আলম ( উটপাখি) ও কুতুব উদ্দীন বিশ্বাস (ডালিম)। ওয়ার্ড-৫ এ বর্তমান কাউন্সিলর বিশ্বাস শহীদুজ্জামান শহীদ (উটপাখি) ও মেহেদি হাসান (পানির বোতল)। ওয়ার্ড-৬ এ বর্তমান কাউন্সিলর জাকির হোসেন (পানির বোতল), আনিছুর রহমান (পানজাবি) ও মনোয়ার হোসেন (উটপাখি)।

ওয়ার্ড ৭ এ বর্তমান কাউন্সিলরের ছেল কামাল খান পেয়েছেন (পাঞ্জাবি), আক্তারুজ্জামান (পানির বোতল), ওয়াজেদ খান ডাবলু (ডালিম) ও মানিক লাল সাহা (উটপাখি)। ওয়ার্ড-৮ এ বর্তমান কাউন্সিলর মফিজুর রহমান (উটপাখি), খন্দকার মফিদুল ইসলাম (ব্রীজ), মিজানুর রহমান (পানজাবি), আব্দুল হালিলম মোড়ল(ডালিম), আব্দুল গফুর মোড়ল ( ব্লাকবোর্ড),সেলিম খান (টেবিল ল্যাম্প) ও আমিনুর রহমান (পানির বোতল)। এ ছাড়া, ওয়ার্ড-৯ বর্তমান কাউন্সিলর এস এম এবাদত সিদ্দিক বিপুল (পানির বোতল), আব্দুল বারিক বিশ্বাস (ব্রীজ) ও আবুল কালাম আজাদ (উটপাখি)।

এ দিকে, সকালে প্রতীক পেয়ে দুপুর থেকেই প্রচার প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। শুরু হয়ে গেছে জমজমাট প্রচারণা।প্রথমদিনের প্রচার প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম মোড়লের প্রচারণা সবচেয়ে বেশি চোখে পড়েছে। প্রথমদিনে বিএনপির কোনো প্রচারণা চোখে না পড়লেও ইসলামী আন্দোলনের প্রার্থী আবদুল কাদেরের পে প্রচার প্রচারণা হয়েছে। অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডে প্রচারনা করছেন।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের মধ্যে পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভার সাথে কেশবপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। কেশবপুর পৌরসভার ভোটারের সংখ্যা ২০ হাজার ৭শ ২৫ জন । যার মধ্যে পুরুষ ১০ হাজার ১শ ৮৫ ও নারী ভোটার ১০ হাজার ৫ শ ৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।