আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি :কেশবপুরে পাঁজিয়া বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং আলহাজ্ব আবেদ আহাম্মদ খান প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ১৬৭ তম এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং এর পাঁজিয়া শাখার এজেন্ট আরশাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এজেন্ট ব্যাংকিং এর পাঁজিয়া শাখার এজেন্ট আউটলেট উদ্বোধন ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং আলহাজ্ব আবেদ আহাম্মদ খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের এ্যাসিস্ট্যাান্ট ভাইস প্রেসিডেন্ট ময়নাল হোসেন, শাখা ব্যাবস্থাপক ও এ্যাসিস্টান্ট সাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান, পার্স্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন। অন্যান্য দের মধ্যে মক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের নির্বাহী সদস্য আজিজুর রহমান, সদস্য আবু বক্কার সিদ্দক, সাংবাদিক শামীম আখতার মুকুল প্রমুখ।



