কেশবপুর ও পাটকেলঘাটায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নানী-নাতীর তাজা প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক ২ গ্রামে শোকের ছাঁয়া

14
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নানী নাতীর মর্মান্তিক মৃত্যু ,আহত-১

আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুর ও পাটকেলঘাটায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নানী-নাতীর তাজা প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক। এসময় আহত হয়ে কেশবপুর হেলথ কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন নানা।

কেশবপুর ও পাটকেলঘাটায় ২ ব্যক্তির মৃত্যুর ঘটনায় ২ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যু মেনে নিতে পারছে না এলাকাবাসী। স্বজনদের কান্নার আহাজারিতে ২ গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে। নামাজের জানাযা শেষে কেশবপুর মূলগ্রামে ও পাটকেলঘাটায় নানী-নাতীর লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

ঘাতক ট্রাকটিকে পাটকেলঘাটা থানা পুলিশ আটক করেছে। উপজেলার মূলগ্রামের হাজী মাওলানা আব্দুস সামাদ মোড়লের ছেলে ইব্রাহীম হোসেন সাংবাদিকদের জানান মঙ্গলবার বিকালে আমার পিতা আব্দুস সামাদ মোড়ল (৬২), মা ফরিদা বেগম (৫০) ও ভাগ্নে আবু স্বাদ (১০) পাটকেলঘাটায় আমার বড়বোন আয়শা সিদ্দিকির বাড়ি থেকে মটরসাইকেল যোগে চুকনগর ছোট বোন আসমা বেগমের বাড়িতে আসার পথে পাটকেলঘাটা বালির মোড় নামক স্থানে পৌছানো মাত্রই চুকনগর থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী ট্রাকটি তাদেরকে চাপা দেয়।

আমার মা ফরিদা বেগম ও ভাগ্নে আবু স্বাদ ঘটনাস্থলে মারা যায়। এসময় আমার পিতা সামাদ মোড়ল গুরুতর আহত হয়। এব্যাপারে পাটকেলঘাটার থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা বলেন ঘাতক ট্রাকটিকে আটকের পর থানায় একটি জিডি হয়েছে। জিডি হওয়ার পর ট্রাকটিকে ছেড়ে দেওয়া হয়।