কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর গণসংযোগ

213
কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর গণসংযোগ

আজিজুর রহমান, কেশবপুর: কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৪ জন প্রার্থী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগঞ্জ, পাড়া-মহল্লা, হাটবাজারে যেয়ে গণসংযোগকালে লিফলেট বিতরণ করাসহ ভোটারদের কাছে তাদের প্রার্থীতা জানান দিচ্ছেন।

দিন যত ঘনিয়ে আসছে ততই ভোটারদের কদর বেড়ে চলেছে। কে হবেন মহিলা ভাইস চেয়ারম্যান তা নিয়ে বিশ্লেষণ শুরু করেছেন ভোটাররা।

প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাবেয়া খাতুন, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক, মহিলা প্যানেল চেয়ারম্যান ও মহিলা ইউপি সদস্য রেহেনা ফিরোজ।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে ভোটারদের কাছে তারা দোয়া ও আর্শিবাদ চেয়ে চলেছেন। প্রার্থীর প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেশবপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আদা-জল খেয়ে গণসংযোগে নেমে পড়েছে।