আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুর আসনের নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এক বর্ধিত সভা অনুুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কেশবপুর পৌরসদরের বালিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে পৌর সাবেক যুবলীগের সভাপতি কার্তিক চন্দ্র সাহার সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক কেসমত আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর মোড়ল, পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান মফিজ, পৌর মহিলা কাউন্সিলর মনিরা খানম, আওয়ামীলীগ নেতা সাহেব আলী মোল্যা, গাজী মকবুল হোসেন, অমর দেবনাথ, ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আরতী সাহা, সাধারণ সম্পাদক রিপা রাণী দত্ত প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম গাজী, আব্দুল আহাদ শেখ, মীর শহিদ, মোশাররফ হোসেন, আসাদুজ্জামান, কামরুজ্জামান, মোহন দেবনাথ, অনীল দাস, আব্দুল খালেক, সেলিম খান, মোকাম মোল্যা, যুবলীগ নেতা আসাদুজ্জামান, আসাদুল, আজহারুল ইসলাম, বিল্লাল হোসেন, নিমাই দাস, দয়াল দাস, বিকাশ দাস, অসিত দাস, ছাত্রলীগ নেতা আব্দুল হামিদ, আব্দুল হালিম, মণিরুল ইসলামসহ ওয়ার্ড আওয়ামীলীগের সকল নের্তৃবৃন্দ।



