মাসুদ পারভেজ, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলায় ধর্মীয় নেতাদের অংশগ্রহণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনাঃ সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
কালিগঞ্জ উপজেলায় ঘুর্ণিঝড় বুলবুলে ৩ লক্ষাধীক বৃক্ষ ক্ষতিগ্রস্থ। পরিবেশ রক্ষায় গাছ রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় উপজেলা চেয়ারম্যন বলেন, গাছ মানুষের শান্তি ও মঙ্গলের প্রতীক। আমাদের প্রিয়নবী মুহাম্মদ (সা.) সবসময়ই বৃক্ষরোপণে মানুষকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতেন। তিনি গাছের সঠিক পরিচর্যা ও যত্নন করার উপদেশ দিতেন।
বৃক্ষরোপণকারীর জন্য উত্তম সুসংবাদ দিয়েছেন তিনি। ইসলামের দৃষ্টিতে গাছ লাগানো সওয়াবের কাজ। বৃক্ষরোপণ সদকায়ে জারিয়া। একটি গাছের ছায়া, ফল ও কাঠ থেকে যত লোক উপকৃত হবে সবার আমলের সওয়াব পাবে গাছটির রোপণকারী ও পরিচর্যাকারী। আমরা গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি আর গাছ আমাদের শরীর থেকে যে কার্বন ডাই-অক্সাইড বের হয়, তা শুষে নেয়। এভাবেই গাছ আমাদের বেঁচে থাকতে সাহায্য করে, পরিবেশে ভারসাম্য আনে।
একটি গাছ বাতাস থেকে ৬০ পাউন্ডেরও বেশি ক্ষতিকারক গ্যাস শোষণ করে। এছাড়া গাছ ভূমি ক্ষয়রোধ, পরিবেশ সংরক্ষণ ও মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। গাছ বৃষ্টিপাত, বন্যা, ঝড়ঝঞ্ঝা ও সামুদ্রিক জলোচ্ছ্বাস প্রতিরোধ করে মানবসমাজকে নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে। বুলবুলে ক্ষতি গ্রস্থ তিন লাখ গাছে বছরে ১৭ লাখ পাউন্ড কার্বনডাইঅক্সাইড সহ দুষিত গ্যাস শোষণ করে থাকে। সেই সাথে একহাজার কোটিটাকার অক্সিজেন সরবরাহ করে থাকে। বুলবুলির এর প্রাকৃতিক বির্পযয়ের ফলে সকল প্রানির ম্যাটাবলিজম ব্যহত হবে। মানুষ, মৎস ও প্রানী সম্পদের উপর এর প্রভাবে নানা ধরনের প্রভাব পড়বে। বৈষ্যিক উষ্ণতা দ্রুত বেড়ে যেয়ে ঘন ঘন বজ্রপাত কিংবা ঘুনী ঘড় সাইক্লোন এর আশাঙ্খা থেকে যাবে। এ পরিস্থিতি মোকাবেলায় উপজেলার সকল ইমামদের সহযোগীতা নিয়ে দ্রæত কালিগঞ্জ উপজেলা ১২ লক্ষ গাছ লাগানোর জরুরি পদক্ষেপ নিয়েছেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। তারই অংশ হিসাবে কালিগঞ্জ উপজেলার ৩৭০ জন ধর্মিয় নেতা মসজিদের ঈমাম দের প্রতি জুমায় কমপক্ষে ৫ মিনিট একবছর মৃতপিতা-মাতার আত্মার মাগফিরাত সন্তানের জন্মদিনে আল্লাহর কাছে শুভকামনা চেয়ে প্রতিটি পরিবার, রাস্থায়, ঈদগাহ, স্কুল, কবরস্থানে সর্বোচ্চ সংখ্যাক গাছ লাগানোর উদ্ভোদ্ধ করবেন সম্মানিত ইমাম সাহেব গন। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বত্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জর্জকোর্টের এপিপি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড.হাবিব ফেরদৌস শিমুল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ।


