মাসুম পারভেজ কালিগঞ্জঃ কালিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংষ্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
(৩১ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলার বঙ্গবন্ধুর ম্যুরাল পাদদেশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উজ্জল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আশরাফুল ইসলাম খোকন, উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


