জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার কলারোয়ায় বিপুল ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন-স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। তিনি আনারস প্রতিক নিয়ে ৭১হাজার ৭শত ৯১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্দী প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন নৌকা প্রতিক নিয়ে ৩৭হাজার ২শত ১১ ভোট পেয়েছেন।
অপর দিকে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী (পুরুষ) উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা উড়োজাহাজ প্রতিক নিয়ে ৫৮ হাজার ৭শত ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী আলহাজ্ব এইচ এম আরাফাত হোসেন মাইক নিয়ে ৪৮ হাজার ৫শত ৪৮ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে একেবারে নতুন প্রার্থী সাবেক ছাত্রলীগ নেত্রী শাহানাজ নাজনীন খুকু হাস প্রতিক নিয়ে ৫৮ হাজার ৪শত ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী সেলিনা আনোয়ার ময়না কলস প্রতিক নিয়ে ৪০হাজার ১শত ৬৫ ভোট পেয়েছেন। অপর এক মহিলা প্রার্থী রাজিয়া সুলতানা দুলালী ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ৮হাজার ৪শত ৫৩ ভোট।
জেলা নির্বাচন অফিসার, সাতক্ষীরা ও রিটার্নিং অফিসার নাজমুল কবীর বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষনা করেছেন। এদিকে উপজেলা নির্বাচন অফিসার ও কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মাসুদুর রহমান জানান- উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ভোটার সংখ্যা ১লাখ ৮৫হাজার ৭৩০জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ৬৫৩ জন আর মহিলা ভোটার সংখ্যা ৯৪ হাজার ৭৭ জন, ৭৫টি ভোট কেন্দ্র রয়েছে।


