কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে চন্দনপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়

18
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে চন্দনপুর ফুবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিক কেঁড়াগাছি ফুটবল একাদশ জয়লাভ করেছে। শুক্রবার বিকেলে কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ওই খেলা শুরুর ২০মিনিটের সময় স্বাগতিক দলের রাজ বিজয়সূচক একমাত্র গোলটি করেন। খেলার পুরোটা সময় ধরে উভয় দল মুহুর্মুহু আক্রমনে গোলের সম্ভাবনা জাগিয়েও আর গোলের দেখা মেলেনি।

খেলাটি পরিচালনা করেন শাহিন, আশিকুর ও রিপন। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয় কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ ধারাবাহিক ভাবে প্রীতি ফুটবলর ম্যাচের আয়োজন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।