কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

32

বিশেষ প্রতিবেদক : সাতক্ষীরা কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’১৯ পালিত হয়েছে।

বুধবার দিবাগত বৃহস্পতিবার রাত ১২.০১মিনিটে উপজেলার ১২টি ইউনিয়নের ন্যয়-উপজেলার দেয়াড়ার খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়।

পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলার দেয়াড়ার খোরদো ক্যম্প ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ সদস্য ও সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ,দেয়াড়া পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি গাজী মাহাবুবর রহমান মফে,ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পৃথক পৃথক নেতৃত্বসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের কৃষকলীগ,যুবলীগ,ছাত্রলীগ,তাতী লীগ এবং বৃহস্পতিবার সকালে প্রভাত ফেরির মাধ্যমে উপজেলা-ইউনিয়নের খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়,সালেহা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়,দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়,ছলিমপুর একে খান মাধ্যমিক বিদ্যালয়,ছলিমপুর হাজী নাছির উদ্দিন কলেজ, দলুইপুর, পাকুড়িয়া, ছলিমপুরসহ সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে-শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তাদের নিয়ে প্রধান শিক্ষকদের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পবস্থাবক অর্পণ করা হয়েছে।

এছাড়াও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সকাল থেকে সন্ধ্যা অব্দি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দেশের সম্মান ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে রাখা ও শিক্ষা প্রতিষ্ঠানে মাইকে দেশত্ববোধক -আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ও অন্যান্য গান বাজতে থাকে।