মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স. ম জসিম উদ্দিন করোনা ভাইরাসের উপসর্গ (জ্বর,সর্দি,মাথা ব্যাথা, পাতলা পায়খানা ইত্যাদি) নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮ টার দিকে মৃত্যু বরণ করেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান,গতকাল ৫ জুলাই রবিবার বেলা ১১ টার দিকে করোনার উপসর্গ নিয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীতে ভর্তি হন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুলাই সোমবার সকাল অনুমান ৮ টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। নিহতের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।


