তরুণসমাজকে আকৃষ্ট করার দিকে গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, ‘তরুণসমাজের বিশাল ভোট। তাদের কথা ভাবতে হবে। তারা কিন্তু হাতের মধ্যে একটা মোবাইল ফোন নিয়ে বিশ্বকে দেখে। তাদের কথা ভাবতে হবে। এটা অন্য কোনো দল করবে না। এটা আওয়ামী লীগ করবে। এই নির্বাচন হচ্ছে তরুণ প্রজন্মের জন্য।’
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বক্তব্য শেষ করেন কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার কয়েকটি লাইন দিয়ে—‘এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান…এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি/নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ’



