উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ১৯

20

আজিজুর রহমান , কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন প্রার্থী প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে চলেছেন।

সম্ভাব্য প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য গৌতম রায়, উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহ্ববায়ক এ্যাড. মিলন মিত্র, সুফলাকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত এবং মহব্বত হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস.এম মাহবুবুর রহমান উজ্বল, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, আওয়ামীলীগ নেতা মশিয়ার দফাদার এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক পলাশ মল্লিক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার সাদেক, উপজেল মহিলালীগের সভানেত্রী রাবেয়া খাতুন, সাধারণ সম্পাদক মমতাজ খাতুন এবং বর্তমান মহিলা ইউপি সদস্য রেহেনা খাতুন। সম্ভাব্য এই প্রার্থীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন চায়ের দোকান, গ্রাম-গঞ্জ, হাটবাজারে যেয়েও নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন ভোটারদের কাছে।

ইতিমধ্যে তারা ব্যাপক ভাবে গণসংযোগ করে চলেছেন। তাদের নিয়ে ভোটারদের মধ্যেও শুরু হয়েছে নানা গুঞ্জন। কে হবেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। এই নিয়ে ভোটাররা করে চলেছেন চুল চেরা বিশ্লেষণ।নিজেদের পছন্দের ব্যাক্তিকে প্রার্থীতা পাইয়ে দেওয়ার জন্য তারাও প্রয়োজন মতো চেষ্টা করে চলেছেন।

এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করবো। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা নির্বাচন করতে ইচ্ছুক তারা নির্বাচন করতে পারবে।