সেলিম রেজা,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঝিনাইদহ-৩ বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য,এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।
তিনি বলেন, আমি ঝিনাইদহ-৩ সর্বস্থরের জনগনকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক।সেই সাথে সকলের অব্যাহত সুখ,শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর।
আর ঈদ-উল-ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদ-উল-ফিতরের শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা, এই কামনা করি।
তিনি আরও বলেছেন, জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে থাকে, নিরাপদে থাকে।


