ঈদকে সামনে রেখে নগরঘাটায় জমে উঠেছে ছাগলের হাট

276
ঈদকে সামনে রেখে নগরঘাটায় জমে উঠেছে ছাগলের হাট

মোঃ মামুন হোসেন : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নগরঘাটায় জমে উঠেছে ছাগলের হাট। প্রতি বছরের চেয়ে এবার ছাগলের হাটে ক্রেতা-বিক্রেতাদের প্রচুর ভীড় দেখা যাচ্ছে। নগরঘাটা ইউনিয়নে একটি মাত্র ছাগলের হাট রয়েছে। ৩ আগস্ট শনিবার বাজার ঘুরে দেখা যায় ৬/৭ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত একটি ছাগল বিক্রি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের পোড়ার বাজারে ঈদুল- আযহা উপলক্ষে ছাগলের হাটে বেচাকেনা চোখে পড়ার মত। পোড়ার বাজারে সপ্তাহে প্রতি শনিবার ও মঙ্গলবার ছাগলের হাট বসে।
বাজার কমিটির সভাপতি সাইদুল ইসলাম বাবলু জানান, এ বছর ছাগলের দাম স্বাভাবিক রয়েছে। ঈদ উপলক্ষে যদি ভারতীয় গরু দেশে না ঢোকে তাহলে খামারীরা ভাল দাম পেয়ে লাভবান হবেন বলে আশা রাখছি।

বাজারে ছাগল বিক্রেতা রবিউল ইসলাম ও মফিজুল জানান, প্রতি বছরের ন্যায় এবার পোড়ার বাজারে প্রচুর ছাগল আমদানি হয়েছে। এসময় ক্রেতাদেরও উপচেপড়া ভীড় ছিলো। বাজারে ছাগল বিক্রি করতে আসা সুমন ও মোজার জানান, ছাগলের দাম স্বাভাবিক থাকায় ইউনিয়নের বাইরে থেকেও ক্রেতারা ছাগল কিনতে আসছে। বাজারে পর্যায়ক্রমে ঈদ পূর্বদিন সপ্তাহে শনিবার ও মঙ্গলবার চলবে ছাগল বেচা-কেনা।

নগরঘাটায় ঈদকে সামনে রেখে জমে উঠেছে ছাগলের হাট

নগরঘাটায় ঈদকে সামনে রেখে জমে উঠেছে ছাগলের হাট
বিস্তারিত নিউজে http://bit.ly/2GKq5zb

Posted by লাল সবুজের কথা on Saturday, August 3, 2019