এম এম নুর আলম, আশাশুনি : আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে আটদলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কাদাকাটি যুব মজলিসের আয়োজনে খেলায় দেবহাটা উপজেলার শ্রীরামপুর তরুণ সংঘ ফুটবল একাদশ ও সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়া মডার্ণ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হয়। মনোমুগ্ধকর এই খেলায় প্রথমার্ধে উভয় দল কোন গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৩ ও ১৫ মিনিটের মাথায় ২টি গোল করে শ্রীরামপুর তরুণ সংঘ ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে জোড়দিয়া মডার্ণ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আকর্ষনীয় এই খেলাটি উপভোগ করেন ও শুভ উদ্ধোধন করেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোকছেদ আলী সরদার। এসময় বিশিষ্ট সমাজসেবক কাদাকাটি ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মন্টু, সমাজসেবক শরিফুল ইসলাম খোকা, কাদাকাটি যুব মজলিস সভাপতি মহাসিন আলী বকুল, সম্পাদক মাশহুরুল হক সাজু, গোলাম রসূল, আব্দুস সুবহান, মিজানুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কাদাকাটি যুব মজলিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোমুগ্ধকর খেলাটি পরিচালনা করেন নাসিরউদ্দীন, ইয়ামিন হোসেন, খায়রুল বাশার পল্টু ও মোস্তাকিন আহমেদ। দর্শক নন্দিত এই খেলার ধারাভাষ্যে ছিলেন আশরাফ উদ্দীন ও সবুজ আহমেদ। আগামী ১৫/১২/১৯ রবিবার বিকেলে একই মাঠে টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনঅল খেলায় আশাশুনি উপজেলার বাঁকড়া ইউনাইটেড ক্লাব ফুটবল একাদশ ও মহিষাডাঙ্গা বলাকা যুব সংঘ ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হবে।


