
নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নের শীতুলপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবারের উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মো. সামছুল আলম।
![]()
উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ত্ব করেন ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মহাতাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আকরাম, শহিদুল ইসলাম খোকন, গোলাম রসুল, আসাদুজ্জামান আশু, নুরুল সানা, আরিফুল ইসলাম , আলতাফ,একরামুল কবির, মুরশিদ, ইমরান হোসেন, মিন্ময় মল্লিক, বিকাশ সহ স্থানীয় ও দলীয় নেত্রীবৃন্দ।
উক্ত খেলায় শ্রীউলা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে থালনা ফুটবল একাদশ জয় লাভ করে।


