আশাশুনির কোদন্ডা হাইস্কুলে চেয়ারম্যান প্রার্থী ঢালী সামছুল আলমের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত

82
আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলমের বিশাল নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত। ছবি - লাল সবুজের কথা।

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলমের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) বিকালে আশাশুনি সদরের কোদন্ডা হাইস্কুল মাঠে আকবার আলী খোকনের সভাপতিত্বে এবং আশাশুনি মহিলা কলেজের শিক্ষক নুরুল হুদার সঞ্চালনায় উক্ত নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে নির্বাচনী বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম।

নির্বাচনী কর্মী সমাবেশে বক্তব্য প্রদান করছেন আশাশুনির জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম। ছবি - লাল সবুজের কথা।
নির্বাচনী কর্মী সমাবেশে বক্তব্য প্রদান করছেন আশাশুনির জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম। ছবি – লাল সবুজের কথা।

এসময় ঢালী মো. সামছুল আলম আশাশুনি সদর ইউনিয়ন পরিষদকে একটি ডিজিটাল, উন্নত এবং জনবান্ধব পরিষদ গড়ার লক্ষে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।

উক্ত নির্বাচনী কর্মী সমাবেশে আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।