আশাশুনি প্রতিনিধি ।। আশাশুনি উপজেলার কুল্যায় মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুল্যা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপন কার্যক্রম পরিচালনা করা হয়।
মুজিববর্ষ উপলক্ষে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে কুল্যা ইউনিয়ন পরিষদ ইউনিয়ন ব্যাপী বৃক্ষ রোপন কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসাবে কুল্যা গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে ২০০ বৃক্ষ চারা রোপন করা হয়।
কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী নিজ হাতে বৃক্ষ রোপন করেন। এসময় আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, সদস্য জ¦লেমিন হোসেন, জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রচার সম্পাদক গ্রাম ডাক্তার রফিক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


