আশাশুনি প্রতিনিধি : “মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান” শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে
বাংলাদেশ ছাত্রলীগের ৩ মাসব্যাপী কর্মসূচির আওতায় আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সংসদ প্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। মঙ্গলবার বিকাল ৫টায় কচুয়া বালিকা বিদ্যালয় চত্বরে এ বিক্ষোভ রোপন কর্মসূচির উদ্বোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এসময় শম্ভুজিত মন্ডল বলেন, “আমরা অক্সিজেন ছাড়া একটি মিনিটও বাঁচতে পারি না। আর যেহেতু এই অক্সিজেন সরবরাহ করে গাছ সেহেতু আমাদেরকে অবশ্যই গাছ লাগাতে হবে এবং সেগুলোর পরিচর্যা করতে হবে। সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় এমপি স্যারের নির্দেশে আমরা নিজেরাও গাছ লাগাচ্ছি এবং অন্যকে গাছ লাগানো জন্য উদ্বুদ্ধ করে চলেছি”।
আলোচনা সভায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি উজ্জল কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি, আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মোঃ সামছুল আলম, আ’লীগ নেতা এসএম ওমর সাকি পলাশ, কচুয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আলমগীর মাহমুদ, ইউপি সদস্য আব্দুল গফফার সরদার, আব্দুল আজিজ , আলমগীর হোসেন, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক করুণাময় সানা, ব্যবসায়ী অমিত কুমার ঘোষ, এডভোকেট খলিলুর রহমান, আ’লীগ নেতা সাজ্জাদ হোসেন, মৃণাল কান্তি মন্ডল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান, স্থানীয় দীপঙ্কর কুমার ঘোষ, সুশীল ঘোষ বাবুলাল ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় স্কুল চত্বরে আমের কলম রোপন ও ৫০ টি বিভিন্ন প্রজাতির আমের কলম বিতরণ করা হয়।


