আশাশুনির কাদাকাটিতে ৮দলীয় গাদনদাড়ি টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত

38

এম এম নুর আলম, আশাশুনি : আশাশুনি উপজেলার কাদাকাটিতে আটদলীয় গাদনদাড়ি টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় কাদাকাটি মাদ্রাসা মাঠে টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলাটির শুভ উদ্বোধন করেন, সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুল হক মোড়ল। মনোমুগ্ধকর এই খেলায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী একতা যুব সংঘ দল ও আশাশুনি উপজেলার কাদাকাটি কেআর যুব সংঘ দল পরষ্পরের মুখোমুখি হয়। নির্ধারত সময়ে উভয় দল ১টি করে গাদন দিলে সমতা বিরাজ করায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে কাদাকাটি কেআর যুব সংঘ দল ১-০ গাদনের ব্যবধানে ফিংড়ী একতা যুব সংঘ দলকে পরাজিত করে জয়লাভ করে। আকর্ষণীয় এই খেলাটি পরিচালনা করেন, রেজাউল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন, জসীমউদ্দীন। ইউপি সদস্য আবু হাসান বাবুর সভাপতিত্বে এসময় সাবেক মেম্বার ইয়াকুব আলী বেগ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিবার রহমান সরদার, নুরুল হক, ইউপি সদস্য প্রার্থী নাজমুল ইসলাম রিপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির সদস্যবৃন্দ ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। একই মাঠে আগামী ১৫ নভেম্বর রবিবার বিকেলে টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় সাতক্ষীরা সদরের গোবরদাড়ী যুব সংঘ দল ও আশাশুনি উপজেলার বশিরাবাদ একতা সংঘ দল পরষ্পরের মুখোমুখি হবে।