আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আসাফুর রহমান টুকুর স্ত্রী সড়ক দূর্ঘটনায় নিহত শামসুন্নাহার সিম্পির দাফন সম্পন্ন হয়েছে। আশাশুনি উপজেলা সদরে মৃত মুনসুর সরদারের পুত্র অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আসাফুর রহমান টুকুর স্ত্রী শামসুন্নাহার সিম্পি (৪৮) মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় পারিবারিক কবরস্থান চত্বরে মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন থানা সদর জামে মসজিদের ইমাম হাফেজ প্রভাষক বাকী বিল্লাহ।
এসময় উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ শামছুল আলম, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আশাশুনি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর, অবসরপ্রাপ্ত শিক্ষক মাহাতাব উদ্দিন, আবুল কাশেম, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আসিফ, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তবিবুর রহমান তৈবার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় সাতক্ষীরার পাটকেলঘাটা মহাসড়কের ভৈরব নগর এলাকার শাকদহ ব্রীজে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শামসুন্নাহার সিম্পি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং মোটরসাইকেলের চালক নিহতের স্বামী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আসাফুর রহমান টুকু আহত হন।



