আশাশুনি ব্যুরো : আশাশুনিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন, পরিদর্শন, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক।
বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে নব নির্মিত শহীদ মিনারের উদ্বোধন, মরিচ্চাপ নদীর উপর নতুন ব্রিজ নির্মাণের ফলে মরিচ্চাপ রিভার ভিউ কেওড়া পার্কে দ্বিখণ্ডিত না করে ব্রিজের সাথে আন্ডারপাস ব্যবস্থা করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সেখানে পরিদর্শন, উপজেলা চত্বরে বৃক্ষ রোপন উদ্বোধন, উপজেলা চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও উপজেলা মডেল মসজিদের কাজের মান ও কাজের অগ্ৰগতি পরিদর্শন, আশাশুনি প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

পরবর্তীতে উপজেলা চত্বরে অসহায় পরিবারের মাঝে টিন ও চেক বিতরন উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি সার্জিক্যাল মাক্স ও অক্সিজেন সিলিন্ডার বিতরন করেন।
পরে অফিসার্স ক্লাব, গোডাউন ও নির্মাণাধীন অডিটোরিয়ামের কাজ পরিদর্শন করেন।
গোয়ালডাঙ্গা মুক্তিযোদ্ধা অফিসে কিছুক্ষণ সময় দিয়ে তিনি ফকরাবাদ ৩৩/১১ কেভি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের কাজের অগ্ৰগতি পরিদর্শন করেন।
বিকেলে বড়দল আফতাফ উদ্দীন কলেজিয়েট স্কুলে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক বলেন, আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যে দল আমাদেরকে বাংলা ভাষা, নিজস্ব পতাকা এবং স্বাধীন দেশ উপহার দিয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মধ্যে আছে। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এদেশে উন্নয় হতেই হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, নৌকা প্রতিক চাওয়ার অধিকার সবার আছে কিন্তু নৌকা প্রতিক যিনি পাবেন আমাদের সবাইকে তার জন্য কাজ করতে হবে।
বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা ও ভিন্ন ভিন্ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডাঃ মোখলেছুর রহমান, জেলা এলজিইডি অফিস, গণপূর্ত বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নীল কন্ঠ সম, দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও আসন্ন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মোঃ সামছুল আলম, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



