আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের যদুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু স্মৃতি আটদলীয় নক আউট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ফাইনালে পূর্ব কাদাকাটি ফুটবল দল ও যদুয়ারডাঙ্গা ফুটবল দল পরষ্পরের মুখোমোখি হয়। মনোমুগ্ধকর এই খেলাটি আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে চললেও নির্ধারিত সময়ে যদুয়ারডাঙ্গা ফুটবল দল ১-০ গোলের ব্যাবধানে কাদাকাটি ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আকর্ষনীয় এই খেলাটি পরিচালনা করেন মোস্তাকিন আহমেদ, মহিম ও অমৃত।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার। যদুয়ারডাঙ্গা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি পিযুষ কান্তি সরকারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জগদীশ চন্দ্র সানা, সাবেক মেম্বার আঃ হান্নান, ইউপি সদস্য অমৃত সানা, সাবেক ছাত্রলীগ নেতা শফিউল্লাহ, টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতন এর সভাপতি সুভাষ চন্দ্র মন্ডল, সাবেক সভাপতি মনোরঞ্জন সরকার, প্রধান শিক্ষক তাপসী সরকার। সবশেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


