আশাশুনিতে পানিতে ডুবে শিশু নিহত

12

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়ায় পানিতে ডুবে এক শিশু নিহত হয়েছে।

জানাগেছে, সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার দক্ষিণ চাপড়া গ্রামের নূরনবী ওরফে খোকন সরদারের শিশু কন্যা নাবিলা (আড়াই বছর) বাড়ী বারন্দায় খেলা করছিল।

এ সময় তার মা বাড়ীর পাশে বেড়ার কাজে ব্যবহৃত ঢোল কলমির ডাসা কাটতে যায়। প্রায় ১৫/২০ মিনিট পর মা বাড়ী ফিরে মেয়েকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ীর পেছনের পুকুরে শিশু নাবিলার লাশ ভেসে উঠে। সাথে সাথে তাকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার শিশু নাবিলার মৃত্যু ঘোষনা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।