আশাশুনিতে খেলার সামগ্রী বিতরণ

69

আশাশুনি প্রতিনিধি ।। আশাশুনিতে শিশু-কিশোরদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন শিশু-কিশোরদের মাঝে এ খেলার সামগ্রী বিতরণ করেন।

বিতরণকালে তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এজন্য লেখাপড়ার পাশাপাশি শরীর ও মন ঠিক রাখার জন্য খেলাধুলার বিশেষ প্রয়োজন। তোমাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে এবং মাদক মুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বৃন্দ।