আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো: সামছুল আলম এর মতবিনিময় সভা

48

নিজস্ব প্রতিনিধি :  রবিবার (২৯ আগস্ট) আশাশুনি সদর ইউনিয়নের সবচেয়ে জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী ও সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এবং আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম এর স্থানীয় দলীয় যুব ও ছাত্রসমাজের সাথে জরুরী নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচনী জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জাতীয় মৎস্যজীবী সমিতির সাবেক মহাসচিব এবং সাতক্ষীরা জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা মোল্লা রফিকুল ইসলাম।

সভাপতিত্ব করেন আলহাজ্ব মোজাহার উদ্দিন ঢালী। সবাই উপস্থিত শত শত কর্মীবৃন্দ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় শেষে কর্মীদের পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়েছে। উক্ত সভাটি আশাশুনির চাপড়া ব্রীজের সামনে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।