
নিজস্ব প্রতিনিধি ।। আশাশুনি উপজেলা সদরের বাজারে জলাবদ্ধতা নিরসনের (পানি সরানোর ড্রেন) জন্য নিজে শ্রমিকদের সাথে কাজে নেমে পড়লেন ঢালী মো: সামছুল আলম।
তিনি জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলার সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী।

ঢালী মো: সামছুল আলম বলেন, উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের কিছু শ্রমিক পানি সরানোর ড্রেনে কাজ করছিল কিন্তু ড্রেনের স্লাপ বসাতে পারছিলেন না তারা।সেসময় তিনি ঐ পথ দিয়ে মটরসাইকেলে যাচ্ছিলেন তিনি। সেটা দেখে তখন তিনি মটরসাইকেল থেকে নেমে পড়েন এবং শ্রমিকদের সাথে তার সঙ্গীদের নিয়ে সেই কাজ সম্পন্ন করেন।
এভাবে তিনি দিন-রাত ইউনিয়নের এক প্রান্ত থেকে অপার প্রান্তে ছুঁটে চলেছেন বিরামহীনভাবে।


